অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা মনের মাধুর্য দিয়ে পূজা অর্চনার মাধ্যমে মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তাই এবারের দুর্গোৎসবও যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি টহল জোরদার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
সভায় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ দুর্গোৎসব, সিলেট পূজা উদযাপন, বিশ্বনাথ থানা প্রশাসন, আইন শৃঙ্খলা সভা, শারদীয় দুর্গোৎসব