সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্ত হলেও ফ্যাসিবাদ এখনও শেষ হয়নি। প্রশাসনের সব স্তরে ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে আছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া টানা ১৬ বছরের দমন ও অত্যাচার রোধ করা সম্ভব নয়। তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ বিয়ানীবাজারে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিলের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম দল হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ড. এনামুল হক চৌধুরী আরও বলেন, বিএনপি টানা দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে। পতিত ফ্যাসিবাদী সরকারের হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন উপেক্ষা করে বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
লিফলেট বিতরণ শেষে মিছিলটি দক্ষিণ বিয়ানীবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে পথসভায় সমাপ্ত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। পরিচালনা করেন শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিকদল ও যুবদলের নেতারা, প্রাক্তন এবং বর্তমান বিভিন্ন পদাধিকারীসহ কয়েক সহস্রাধিক জনতা।
বিএনপি, রাজনীতি, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী