১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচং শরীফখানী মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত মুজিবুল হোসেন

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ন


হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শরীফখানী মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মো. আফতাব আলীর সভাপতিত্বে এবং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুনের সঞ্চালনায় ছান্দের পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়।


সভায় সর্বসম্মতিক্রমে মুজিবুল হোসেন মারুফকে ছান্দ সর্দার নির্বাচিত করা হয়। এর আগে ছান্দের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন। 

এসময় উপস্থিত ছিলেন—মো. আইয়ুব আলী, মানিক মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, আজিজুর রহমান, ইশতিয়াক হোসেন লেমন, ইকবাল হোসাইন নিপ্পন, হাফেজ কিম্মত আলী, হাফেজ জহির উদ্দিন সোহেল, ফিরোজ মিয়া, আহমেদুর রহমান শেলু, আবুল কালাম ও চান মিয়াসহ ছান্দের অন্যান্য সদস্যগণ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, শরীফখানী মহল্লা, ছান্দ সর্দার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ