তাহিরপুরে মাদকসহ যুবক আটক
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৪ অপরাহ্ন
সিলেট-১ আসনের সঙ্গেই যুক্ত থাকছে সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী আসনের সীমানা চূড়ান্ত করে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
এর আগে খসড়া সীমানায় ওয়ার্ডকে তিনটিকে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে ক্ষোভ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মাঝে। তারা আন্দোলন শুরু করেন এবং গত ৮ আগস্ট নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জানান। এরপর ২৭ আগস্ট এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত প্রজ্ঞাপনে ইসি জানায়, আগামী জাতীয় নির্বাচনে দেশের মোট ৩০০ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয়েছে। বিপরীতে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয়েছে। তবে সিলেট-১ আসনসহ মোট ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন। আপত্তি ও সুপারিশ জমা দেওয়ার জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সচিব জানান, এ সময়ে সর্বমোট ১,৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে ১,১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ কমিশনের হাতে আসে। সব মতামত যাচাই-বাছাই করেই চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।
ইসি, নির্বাচন কমিশন, সিলেট সিটি কর্পোরেশন