জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে ব্যাটারিচালিত ইজিবাইক ও টমটম চার্জের একটি অবৈধ গ্যারেজ পরিচালনার অভিযোগে এক ওমান প্রবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিপূরণ বাবদ ২২ লাখ ৪৮ হাজার টাকার মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টায় পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযানে ওই গ্যারেজের সন্ধান মেলে। উপজেলা বিদ্যুৎ উন্নয়ন কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তাৎক্ষণিকভাবে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিবপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ওমান প্রবাসী জাহাঙ্গীর আলী বাড়ির জন্য বিদ্যুৎ অফিস থেকে ১০ কিলোওয়াট লোড বরাদ্দ নেন। কিন্তু সেটির অপব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি বাড়ির আঙিনায় ইজিবাইক ও টমটম চার্জের গ্যারেজ চালাচ্ছিলেন। নিয়মিত পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের সন্দেহ হলে বুধবার রাতে অভিযান চালিয়ে দেখা যায়, জাহাঙ্গীর আলী মিটার বাইপাস করে ২৯টি ব্যাটারি চালিত গাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দিচ্ছিলেন। এ কাজে তিনি নিয়মিত একজন ইলেকট্রিশিয়ান ও পাহারাদার নিযুক্ত করেছিলেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপসহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল জানান, জাহাঙ্গীর আলীর নামে ১০ কিলোয়াট লোড বরাদ্দ থাকলেও তাঁর মাসিক বিল আসে ৪ থেকে ৫ হাজার টাকা। যেখানে তাঁর ১৪-১৫ হাজার টাকা বিল আসার কথা। দীর্ঘদিনের রিচার্জ প্যাটার্ন ব্যবহৃত লোডের কোন সামঞ্জস্যতা না থাকায় আমাদের সন্দেহ হলে আমরা সোর্স লাগিয়ে জানতে পারি তিনি দীর্ঘদিন ধরে ২৫-৩০ টি ইলেকট্রিক যানবাহন অবৈধভাবে সংযোগের মাধ্যমে চার্জিং দিয়ে আসছেন। এজন্য তিনি মাসিক ভাড়ায় একজন পাহারাদার একজন ইলেকট্রিশিয়ান নিযুক্ত করে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন।
আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, ‘তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অননুমোদিত ও অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রাপ্ত প্রমাণ প্রত্যক্ষদর্শীর সাক্ষী মিটার হতে রেকর্ডকৃত ডাটা নিরীক্ষা করে বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ২২ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সকল আলামত জব্দ করেছি । এবং সংযোগের মিটারটি আমাদের ল্যাবে পরীক্ষা করে চুরির যাবতীয় তথ্য উপাত্ত প্রমাণাদি আদালতে উপস্থাপন করব।’
বিদ্যুৎ চুরি, ব্যাটারিচালিত ইজিবাইক, মামলা