৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপি দেশের মানুষের গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে : কয়ছর আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ন




শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। তিনি সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়ছর আহমদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করব। যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, তবে জগন্নাথপুর-শান্তিগঞ্জ এলাকায় উন্নয়নের সূচনা হবে, ইনশাআল্লাহ।’

সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ বক্তব্য দেন।

এর আগে আনছার উদ্দিন ও ফারুক আহমদের নেতৃত্বে পৃথক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, বিএনপি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ