১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নিলামে ওঠছে ৬১,৯০০ ঘনফুট সাদাপাথর, দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট সদর উপজেলায় জব্দ করা প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর নিলামে তুলতে যাচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় এ নিলাম কার্যক্রম শুরু হবে। 


এদিকে এ লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। বিএমডির পরিচালক (উপ-সচিব) আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী নিলামকারীদের ২ লাখ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দিতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একই দিন সকাল ১১টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে নিলাম কার্যক্রম শুরু হবে।


নিলামে অংশ নিতে ইচ্ছুকদের ৫০০ টাকা অফেরতযোগ্য নগদ জমা দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি প্রদর্শন করতে হবে।


নিলামের শর্তাবলি সিলেট জেলা প্রশাসকের (www.sylhet.gov.bd), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (www.sylhetsadar.sylhet.gov.bd) এবং বিএমডির (www.bomd.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, সাদাপাথর, নিলাম, বিএমডি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ