জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৬:০৬ অপরাহ্ন
‘‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা উন্মুক্তকরণ এবং গ্যাস বেলুন উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বিশ্বেশ্বর সিংহ। সভায় জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বিজ্ঞ প্যানেল আইনজীবী সৈয়দা শিরিন আক্তার, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক সাবেরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) পদ্মাসন সিংহ, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের চেয়ারম্যান নূরুল আলম মোহাম্মদ নিপু এবং বিভাগীয় বিশেষ জজ শাহাদাৎ হোসেন প্রামানিক প্রমুখ।
২০২৪ সালে সততা, দক্ষতা ও নিষ্পত্তির হারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেরা প্যানেল আইনজীবী অ্যাডভোকেট পল্লবী রায় ও অ্যাডভোকেট মো. রফিক আহমদকে সম্মাননা স্মারক, সনদপত্র ও প্রাইজবন্ড প্রদান করা হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস, সিলেট লিগ্যাল এইড, সিলেট জেলা ও দায়রা জজ আদালত