টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৫:৪১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া জিল্লুর রহমান দিলুর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে শ্রীপুর পাথর কোয়ারি সংলগ্ন নদীতে স্থানীয়রা তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জিল্লুর রহমান দিলু জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় একজন পাথর শ্রমিক। গত শুক্রবার (২৫ এপ্রিল)
রাত ৯টার দিকে ভারতের সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারি এলাকার ১২৮০ নম্বর পিলারের কাছে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি। ঘটনার সময় দিলু ও তার সহযোগী রুবেল নৌকা দিয়ে পাথর আনতে গিয়েছিলেন। ঝড়ে নৌকাটি ডুবে গেলে রুবেল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দিলু নিখোঁজ হয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
জৈন্তাপুর, সিলেট নৌকাডুবি, ঝড়ে নৌকাডুবি, পাথর শ্রমিক মৃত্যু