হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে করা টিকটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এতে উপজেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোগীর বেডে শুইয়ে রাখা এক যুবককে কেন্দ্র করে তৈরি করা ভিডিওতে দেখা গেছে, কয়েকজন তরুণ মজা করছেন এবং তা টিকটকে আপলোড করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিওটি প্রথমে ‘শাল্লার কিং’ নামের একটি ফেসবুক পেজে আপলোড হয়। পরবর্তীতে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সমালোচনার মুখে পড়ে ভিডিওটি ফেসবুক থেকে পরে সরিয়ে ফেলা হয়।
স্থানীয় শ্রীহাইল গ্রামের তারেক মিয়া বলেন, ‘চিকিৎসা সেবার জায়গায় টিকটক করা কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি। মানুষ চিকিৎসা পেতে ভোগান্তি পোহাচ্ছে, সেখানে হাসপাতালকে বিনোদনের জায়গা বানানো হচ্ছে—এটা একেবারেই বেমানান।’
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক রাজিব মিয়া ফেসবুকে লিখেছেন, ‘সরকারি হাসপাতালে টিকটক ভিডিও করা হাস্যকর। এর ফলে সাধারণ মানুষের আস্থা কমে যাবে। বিষয়টি সিভিল সার্জনের নজরদারির আওতায় আনা জরুরি।’
টিকটক ভিডিওতে স্থানীয় যুবক রনি দাশকে অভিনয় করতে দেখা গেছে। তিনি ঘুঙ্গিয়ারগাঁও বাজারের রাই স্টুডিওর মালিক এবং ‘শাল্লার কিং’ ফেসবুক পেজের অ্যাডমিন। রনি দাশ বলেন, ‘আমরা হাসপাতালে ভিডিও করেছিলাম। পরে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নাম দেখা যাওয়ায় ভিডিওটি ডিলিট করে ফেলেছি।’
এ বিষয়ে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:দেবব্রত আইচ মজুমদার বলেন, 'আমাদের ডাক্তার রাজিব বিশ্বাস এরকম একটা ভিডিও আমাকে দেখিয়েছেন। আমাদের হাসপাতালে এরিয়া দেওয়া হচ্ছে না! সমন্বয় মিটিংয়ে বহুবার আলোচনা করেছি। কেউই আমাকে হেল্প করছেন না।' এ সময় অভিযুক্ত ওই যুবকদের আগামীকাল ডাকা হবে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন জানান, ‘হাসপাতালের ভেতরে টিকটক করা অনৈতিক কাজ। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।’
শাল্লা, টিকটক ভিডিও, ভাইরাল, সমালোচনা