ওসমানীনগর তালামীযে ইসলামিয়ার নেতৃত্বে জাকির–জুমান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩১ আগস্ট, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ন
অদম্য সাহস, মেধা ও সামাজিক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের ১২ জন নারী উদ্যোক্তা পেলেন অপরাজিতা অ্যাওয়ার্ড।
শনিবার (৩০ আগস্ট) নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে বুম বক্স কমিউনিকেশন্স আয়োজিত দিনব্যাপী সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অপরাজিতা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন— রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, সেলীনা আক্তার চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী ও বর্ণালী দাস তৃষা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”
দিনব্যাপী আয়োজিত সম্মেলনে নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে আলোচনা হয়। অতিথিরা বলেন, সিলেটসহ দেশের সর্বত্র নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণীদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, এনআরবি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজীসহ অনেকে। সভাপতিত্ব করেন বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এম জি রব্বানী এবং সঞ্চালনা করেন নাহিদা খান সুমি।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।