২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

দেশে আরেকটি ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে: আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৫ ৩:২০ অপরাহ্ন


সিলেট বিশ্ব গুম দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশে নতুন করে ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর চৌহাট্টায় গুম পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে আরিফুল হক চৌধুরী বলেন, জাতি যেখানে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার ও জুনেদের সন্ধান দাবি করেন।

সিলেট জেলা মহিলা দলের নতুন সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদসহ অন্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আলামত, সিলেট, বিএনপি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ