১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে দুই আত্মীয়ের মৃত্যু

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৩:১৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনের কারণে দুইজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) মধ্যরাত থেকে বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) এবং কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)। তারা পরস্পরের আত্মীয় ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে স্থানীয়রা উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরের ড্রয়িং রুমে ফরিদ ও রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, পুলিশের প্রাথমিক ধারণা করছে অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গোলাপগঞ্জ, মাদক সেবন, মৃত্যু, উত্তর গোয়াসপুর, রুইঘর গ্রাম, ফরিদ আহমদ, রুবেল আহমদ, মাদক মৃত্যু, গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ