১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মানব পাচার মামলা

গার্মেন্টসে চাকরির প্রলোভনে দুই কিশোরীকে পাচারের চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ৩:১৩ অপরাহ্ন


ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেটের ১৬ বছর বয়সী দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা ও পাচারের চেষ্টার অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে শাহপরাণ  (রহ.) থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে তাদেরকে আটক করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন, শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা শাহপরান (রহ) থানাধীন পীরের বাজার এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 


পুলিশ জানায়, গত ৮ এপ্রিল শাহপরাণ (রহঃ) থানাধীন শাহপরাণ গেট হতে ১৬ বছর বয়সী দুই কিশোরীকে ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে পাঠান প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।


পুলিশ আরও জানায়, ভিকটিমরা সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় একজন ভিকটিমের মা বাদী হয়ে সোমবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শাহপরাণ (রহঃ) থানায় মামলা (মামলা নং-২৩) দায়ের করেন। তাৎক্ষ‌ণিক শাহপরাণ (রহঃ) থানা পুলিশ অভিযান পরিচালনা করে পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামী শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে। 


এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে বিজ্ঞ আদালতে তোলা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট কিশোরী পাচার, পতিতাবৃত্তি, শাহনাজ ও মুরাদ আহমেদ রাজু, শাহপরান থানা, মানব পাচার, কক্সবাজার পতিতাবৃত্তি, ১৬ বছর বয়সী কিশোরী, সিলেট খবর, শাহপরান থানায় মামলা, সিলেট পুলিশ, সিলেট এম.এ.জি হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ