১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরাচালানিরা

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ২:১৬ অপরাহ্ন




ঈদুল আজহা সামনে রেখে সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে তারা। তবে এসব অনিয়ম ঠেকাতে অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাম্প্রতিক অভিযানে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথকভাবে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। এসব পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিড়ি ও শাড়ি।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সীমান্ত এবং সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার নামক স্থান থেকে দশ হাজার ভারতীয় বিড়ির প্যাকেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা। একইদিনে চিনাউড়া বিওপি কর্তৃক পরিচালিত অপর অভিযানে ৩৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭০ হাজার টাকা

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “ঈদ সামনে রেখে চোরাচালান ঠেকাতে আমরা গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করেছি। আটককৃত ভারতীয় বিড়ি ও শাড়ি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ সীমান্ত, চোরাচালান, ভারতীয় পণ্য জব্দ, বিজিবি অভিযান, ঈদ চোরাচালান ২০২৫, সুনামগঞ্জ খবর, ভারতীয় বিড়ি, ভারতীয় শাড়ি, চিনাউড়া সীমান্ত, ২৮ বিজিবি, সীমান্ত অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ