২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

নবীগঞ্জ উপজেলার ২ বছর ৬ মাস বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম হোসেন মিয়া, তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে মিনহাজ মিয়ার ছেলে। 


রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে তার বাবা-মা জমিতে কাজ করতে যান। শিশুটিকে জমির পাশে রেখে তারা কাজ শুরু করেন। ১৫ মিনিট পর হোসেনকে না দেখে তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডুবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল। তিনি সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ