সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিববাড়ী বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভাপতিত্ব করেন আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন।
এ সময় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজু, তুহিন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির সদস্য মুসাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি জালাল আহমেদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ আহমেদ।
সভায় জানানো হয়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এদিন আশিদ্রোন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয় কমিটির নেতারাও বক্তব্য দেন।
মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, বিএনপির