৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মধ্যনগরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) জুমা’র নামাজ শেষে বংশীকুন্ডা বাজারে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.সুজন মিয়া। ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম ও মো.তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেবুর আলম, ইনামুল গনি রুবেল, নেকবর হোসেন, সেনোয়ার হোসেন। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বংশীকুন্ডা বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আজিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বেগম খালেদা জিয়া, জন্মদিন, মধ্যনগর, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ