২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

লাখাইয়ে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন শুরু

প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ন


হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রথমবারের মতো ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন শুরু হয়েছে। উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের উদ্যোক্তা কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন নিজ উদ্যোগে এই সার উৎপাদন শুরু করেন।

ট্রাইকো কম্পোস্ট এক ধরনের জৈব সার, যা ট্রাইকোডার্মা নামক উপকারী ছত্রাকের মাধ্যমে তৈরি করা হয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার বুল্লাবাজার সংলগ্ন বাড়িতে ট্রাইকোকম্পোস্ট উৎপাদনের লক্ষ্যে তিনি বিভিন্ন জৈব উপাদানের সংমিশ্রণ ঘটান।

উপাদানের মধ্যে রয়েছে গোবর, কাঠের গুড়া, খৈল, চিটাগুড়, চায়ের ফেলে দেওয়া পাতা, দেশী মুরগীর বিষ্ঠা, দেশী নিমপাতা, কচুরিপানা, ট্রাইকোডার্মা পাউডারসহ নানা ধরনের উপকরণ। প্রথমে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তা সেডে স্থাপিত রিং এ রেখে দেওয়া হয়। উপকরণ মেশানো থেকে তা রিং পর্যন্ত স্থানান্তর করন পর্যন্ত পুরো ধাপগুলো পর্যবেক্ষন ও উপাদানের পরিমান নির্ধারনে সার্বিক সহযোগিতায় ছিলেন সিংহগ্রাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য, মামুনুর রশীদ ও ইকবাল হোসেন। সহযোগিতায় ছিলেন কৃষক মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আবদুল হামিদ। 

এ বিষয়ে আলাপকালে কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, লাখাইয়ের মাটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ইতিমধ্যে আমি বিভিন্ন জৈব সার ভার্মি কম্পোস্ট উৎপাদন করে জমিতে প্রয়োগ করে আসছি। একইসঙ্গে উদ্বৃত্ত সার বাজারেও বিক্রি করছি আমি। কৃষি অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় জানতে পেরেছি, ভার্মি কম্পোস্টের মতো ট্রাইকোকম্পোস্ট সার আরও কার্যকরী। তাই এ ধরনের সার উৎপাদনে মনোযোগী হই। ট্রাইকোকম্পোস্ট এমন একটি সার যা একাধারে জমির জৈব উপাদানের ঘাটতি পুরণ করার পাশাপাশি মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পিএইচ ঠিক রাখে, ছত্রাকনাশক হিসাবে কাজ করে এবং ফসলের হরমোন হিসেবে কাজ করে। তাই আমি এই কম্পোস্ট উৎপাদন করি। সফল হলে বৃহৎ পরিসরে করবো।

তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন আমাকে পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করেছেন। মানসম্মত ও পরিবেশ বান্ধব জৈব সার ট্রাইকোকম্পোস্ট উৎপাদনে সর্বোচ্চ সতর্কতার অবলম্বন করেছি। পোল্ট্রি লিটারের লেড সহ ক্ষতিকর উপাদান থাকে বিধায় তা ব্যবহার করিনি এবং কাঠের গুঁড়া পরিবেশ বিনাশী ইউক্যালিপটাস গাছগুলোর পরিবর্তে দেশী প্রজাতির গাছের গুড়া ব্যবহার করেছি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জৈব স্যার, ট্রাইকো কম্পোস্ট সার, সার উৎপাদন, লাখাই, জৈব স্যার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ