শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি - বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো সুনামগঞ্জের ছাতকেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিনটি শুরু হয় সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র্যালির মাধ্যমে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, শপথ পাঠ, সনদ ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, যুবকরাই জাতির চালিকাশক্তি। সৎ, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে পারলেই স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। সরকারের নানামুখী উদ্যোগ সরাসরি তরুণদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
আলোচনা শেষে প্রধান অতিথি যুবদের হাতে সনদপত্র ও ঋণ তুলে দেন। শপথ পাঠ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন আহমদ। এ সময় ছাতক প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ছাতক, যুব দিবস, সভা, র্যালী