সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ট্যুরিজম এ অঞ্চলের অর্থনীতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে এখন দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসছেন। যদি সরকার এই ট্যুরিস্ট স্পটকে আরও আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপ নেয়, তবে পর্যটন আরও সমৃদ্ধ হবে এবং স্থানীয়দের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে"
তিনি হাওরের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ধান, মাছ, দেশি ফলমূল, আর পর্যটন—সবকিছু মিলিয়ে আমরা গড়ে তুলতে পারি এক সমৃদ্ধ অঞ্চল। কিন্তু সম্ভাবনাময় এই ভূমি আজও অবহেলিত। উন্নয়ন আসে কাগজে,মানুষের জীবনে নয়।
নিজাম উদ্দিন বলেন, প্রায়শই আগাম বন্যা এসে কৃষকের বছরের একমাত্র ফসল কেড়ে নেয়। জেলে ভাইরা ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারে না। বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, শুকনো মৌসুমে রাস্তাঘাটে চলাচল দুর্ভোগের নামান্তর। স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ এখনও শহরের তুলনায় বহু পিছিয়ে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এত কষ্ট-দুর্ভোগের পরও হাওরের মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হয়েছে।প্রয়োজন এমন নেতৃত্ব, যে মাঠে নেমে মানুষের চোখের পানি মুছে দেবে,সমস্যার স্থায়ী সমাধান করবে।
পথসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর।
পথসভা শেষে ধর্মপাশা ছাত্রদলের শতাধিক মোটর সাইকেল বহরের সাথে তিনি ধর্মপাশার পথসভায় যোগ দিতে যান।রাস্তায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করাসহ তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌছে দেন তিনি।
বিএনপি, সুনামগঞ্জ, ধর্মপাশা, নির্বাচন