সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ২:৫৯ অপরাহ্ন
শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) দুপুর ১ টায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের হলরুমে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান। তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য আনোয়ার হোসেন, সদস্য রুকন উদ্দিন, জাহাঙ্গীর আলম সুমন, এমদাদুর রহমান, আবুল মিয়া, আফরোজ আলী, কাজি আব্দুল ওয়াদুদ ও আবুল খয়ের।
সভায় উপজেলা বিএনপির নির্দেশনা মেনে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনে সম্মত হন সকল সদস্যরা। এসময় ওয়ার্ড কমিটিতে বিএনপির কারানির্যাতিত, ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নে জোর দেন সবাই। এছাড়া কমিটিতে কোনোভাবেই যেন পতিত আওয়ামী লীগ ও লীগের দোসরদের স্থান না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান করা হয়।
শান্তিগঞ্জ, পূর্ব পাগলা, ইউনিয়ন, বিএনপি