৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বানিয়াচংয়ে প্রেসক্লাবের সাথে জমিয়ত প্রার্থী মুফতি রিয়াদের মতবিনিময় সভা

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি এখলাছুর রহমান রিয়াদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার (১০ আগস্ট) বাদ মাগরিব গ্যানিগঞ্জ বাজারের মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু।

সভায় মুফতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম দেশের প্রাচীন রাজনৈতিক দলগুলোর একটি। দলের প্রবীণ নেতাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে তিনি জনকল্যাণে কাজ করতে চান। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সাংবাদিক সমাজ হলো জাতির দর্পণ। সমাজের ভালো-মন্দ, অনিয়ম-অসঙ্গতি ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ন্যায়ভিত্তিক ও সুস্থ সমাজ গঠনে তাঁদের অবদান অনস্বীকার্য।”

সভায় আরও বক্তব্য দেন জমিয়তের উপজেলা সভাপতি শায়েখ মাওলানা মখলিছুর রহমান, সহসভাপতি শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আমীর আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা শাহ সালেহ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা ফরিদ আহমদ।

মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দপ্তর সম্পাদক আনসার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, নির্বাচন, জমিয়তে উলামায়ে ইসলাম, এখলাছুর রহমান রিয়াদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ