৩০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেটে জুলাইযোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি নেতার দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ২:৫২ অপরাহ্ন


সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজিত সম্মিলন অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা সেলিম আহমদকে মারধর করে ধাক্কা দিয়ে বের করার ঘটনা নিষ্পত্তি হয়েছে। 

আজ বুধবার (৬ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের আহ্ববানে দুই পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত এনসিপি নেতা আবু জাফর মো. জাবুর দুঃখ প্রকাশ করলে বিষয়টি মিমাংসা হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফসর খান জানান, জেলা প্রশাসনের আহবানে লাঞ্ছিত জুলাইযোদ্ধাকে নিয়ে সেখানে যান তারা। পরে এনসিপি নেতা দুঃখ প্রকাশ করলে বিষয়টি নিষ্পত্তি হয়। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের এক সম্মিলন আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।

এ সময় আরেক জুলাইযোদ্ধার বক্তব্যের সাথে আহত জুলাইযোদ্ধা সেলিম আহমদ আপত্তি পোষণ করলে তার সাথে তর্কে জড়ান এনসিপির সিলেট জেলার সহ-সমন্বয়ক ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবু জাফর মো. জাবুর।

এক পর্যায়ে জাবুর মারধর করে ধাক্কা দিয়ে জুলাইযোদ্ধা সেলিম আহমদকে শিল্পকলা একাডেমি থেকে বের করে দেন। 

এ ঘটনার পর শিবগঞ্জে এলাকায় প্রতিবাদ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের প্রতিবাদী কর্মসূচিতে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ নিহত শহিদদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে সম্মেলনের আয়োজন করেছিলো জেলা প্রশাসন  সেখানে কথা কাটাকাটির জেরে আহত জুলাই যোদ্ধা সেলিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন অন্যান্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জুলাইযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থান, এনসিপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ