দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৫ ২:০৮ অপরাহ্ন
লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পানসহ ভারতীয় পণ্যের ০৬ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ এপ্রিল) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসকল মালামাল আটক করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান জব্দ করা হয়। এছাড়া চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপও আটক করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬কোটি টাকা বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি, মালামাল জব্দ, ৪৮বিজিবি, অভিযান