সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় কয়েস লোদীকে শাহ্ খুররাম কলেজে সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখা।
শনিবার (২ আগস্ট) বাদ যোহর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং প্রধান আলোচক ছিলেন ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শুয়াইবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ছাব্বির হোসেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার অর্থ সম্পাদক মো. ফয়জুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আকতার আলী, বর্তমান সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, সহ-সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ইকবাল, তালামীযে ইসলামিয়ার সাবেক নেতা সফিক আহমদ পিয়ার, আহসান মাহমুদ, ইসলাম উদ্দিন লতিফী, আব্দুল মুক্তাদির ফয়ছল, হুসাইন আহমদ রাজন, কামরুল আশিকী, আজাদুল ইসলাম, দেলোয়ার হুসেন, মিছবাউল হক মোহনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শেখ নাদীম মোস্তফা এবং হামদ পরিবেশন করেন শিল্পী মারজান মোহাম্মদ রুহী।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম মুবিন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাহদি, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুর রহমান শাহান, অর্থ সম্পাদক কাওছার আহমদ খান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, তালামীযে ইসলামিয়া, বিশ্বনাথ দক্ষিণ,