০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

শাল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৫ ১০:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিক ও শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনি মোহন দাস আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২ আগস্ট) দুপুরে সিলেটের মাউন্টএডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

অবনি মোহন দাস ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মাহমুদ নগর গ্রামে।

ব্যক্তিজীবনে তিনি আইনপেশায় যুক্ত ছিলেন। জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯১ সালে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সক্রিয় রাজনীতির মাঠে আসেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানাযায়, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য অবনি মোহন দাসের মরদেহ আগামীকাল ৩ আগস্ট, রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে নেওয়া হবে। সেখান থেকে দিরাইয়ের মিলন বাজার হয়ে মরদেহ দুপুর ১২টা ৩০ মিনিটে শাল্লা উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে নেওয়া হবে সর্বজনীন শ্রদ্ধা জানানোর জন্য। পরে তাঁর নিজ গ্রাম মাহমুদ নগরের মহাশ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা, সুনামগঞ্জ, মৃত্যু, আওয়ামী লীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ