২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

একাত্তরে পালিয়ে যাওয়ার জন্য শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিৎ: কয়ছর এম আহমদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ন


যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, '৭১ সালে পালিয়ে যাওয়ার জন্য শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত। কারন তিনি পালিয়ে যাওয়ায় ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়েছে। কিন্তু আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বুঝতে পেরেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা জরুরী। তাই তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এরপর তিনি অনুভব করলেন বাংলাদেশে একটি জনকল্যানমূখী রাজনৈতিক দল প্রয়োজন। এরপরই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন। স্বাধীনতার ৫৪ বছর পর মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও  গণতন্ত্র রক্ষার জন্য একটিমাত্র দল রয়েছে, সেই দলই হচ্ছে বিএনপি।'

বুধবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কয়ছর এম আহমদ বলেন, 'বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম, খুন, গণহত্যার বিরুদ্ধে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সুযোগ্য পুত্র আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশে-বিদেশে তীব্র আন্দোলন গড়ে তুলেছি। যুক্তরাজ্যে ফ্যাসিস্ট হাসিনাকে বয়কট করার কারণে সে থাকার জন্য হোটেল পায়নি। সর্বশেষ গত বছরের জুলাই বিপ্লবে দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি।'

নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'হাসিনার পতনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের আংশিক পতন হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন দেশে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।'

তিনি আরোও বলেন, বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে এমপি-মন্ত্রী হয়ে এই এলাকার সাবেক মন্ত্রী নিজ গ্রাম ছাড়া আর কোনো জায়গায় উন্নয়ন করেননি। আমি অবাক হই যখন নির্বাচনী এলাকার কোথকও যাই। মানুষের এতো অভিযোগ। আগে মানুষের মুখে শুনতাম, এখন নিজ চোখে দেখি৷ আগামী ফেব্রুয়ারীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। সেই নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বৃহত্তর সিলেট বিভাগে মধ্যে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করা হবে। 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান দিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম আহমদ, শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী শাহআলম, শ্যামল চৌধুরী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সদস্য মানছুর আহমদ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কয়ছর এম আহমদ,যুক্তরাজ্য বিএনপি,শান্তিগঞ্জ সদস্য সংগ্রহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ