দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৫ ১০:০৮ অপরাহ্ন
'একটি সভ্য জাতির পরিচয় মেলে নারীর চোখে আর শিশুর হাসিতে'—এই দর্শনকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় 'জুলাই পুনর্জাগরণ' উপলক্ষে গণশপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
শপথ পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, 'নারী, শিশু ও অবহেলিত শ্রেণির মানুষ যেন সামাজিক নিরাপত্তার চাদরে ঢাকা থাকে—এই দায়িত্ব রাষ্ট্রের। জনসেবা হোক সবার অধিকার, আর প্রতিটি মানুষ হোক আত্মশক্তিতে বলীয়ান।'
তিনি আরও বলেন, 'আমরা প্রতিজ্ঞা করছি—মানুষের পাশে থেকে তাদের সম্ভাবনাকে উন্মোচনে আমরা হবো সেই আস্থা।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা থানার এএসআই পুলন দেব, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানজুড়ে ছিল সমবেত অঙ্গীকারের দৃশ্য—সবাই একসাথে শপথ নেন, অবহেলিতদের পাশে দাঁড়ানোর, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার।
শাল্লা শপথ পাঠ, পূর্ণজাগরণ অনুষ্ঠান শাল্লা, সুনামগঞ্জ সমাজসেবা, নারী শিশু নিরাপত্তা, শাল্লা উপজেলা প্রশাসন