২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে না, বরং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অনেকে বলেন আমরা বিএনপির এন্টি-রাজনীতি করি। আমরা বিএনপির বিরোধী না। খালেদা জিয়া, তারেক রহমান বা শহীদ জিয়াউর রহমানের বিরোধী নই। তবে আমরা বাংলাদেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, বা সিন্ডিকেটকে সমর্থন করি না।”
তিনি বলেন, “যাদের সঙ্গে ভবিষ্যতে ঐক্য হবে, তাদেরকে এই শর্ত মানতে হবে—বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে, চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সিলেটের মাটি থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই—বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা বিদেশে রক্ত ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন। তাদের সেই রক্তের মূল্য দিতে হবে।”
চা শ্রমিকদের অধিকার প্রসঙ্গে এনসিপি মুখ্য সংগঠক বলেন, “আমরা প্রতিদিন চায়ের দোকানে রাজনীতি নিয়ে আড্ডা দিই, কিন্তু যে মা-বোনেরা চায়ের পাতার কুঁড়ি তুলছেন, তাদের উপযুক্ত মজুরি নেই। আমরা সরকারে গেলে চা শ্রমিকদের মালিকানার অংশ নিশ্চিত করব। মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও শেয়ারের অধিকার থাকবে।”
সিলেট, এনসিপি, জুলাই পদযাত্রা, নাসীরুদ্দীন পাটওয়ারী, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান