২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৩:০০ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের একবছরের মাথায় প্রথমবারের মতো সুনামগঞ্জে এসেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে এবং পরে বিকেলে সিলেটে অনুষ্ঠিত হবে এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে পদযাত্রা ও সমাবেশ শেষে রাতেই সুনামগঞ্জে এসে পৌঁছেছেন দলটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দীন পাটওয়ারী সহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ।
এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, ‘সকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও জুলাই আন্দোলনে আহতদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে সুনামগঞ্জে শুরু হবে পদযাত্রা। সে পদযাত্রা সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ করে আলতাফ স্কয়ারে এসে সমাবেশে মিলিত হবে।’
সুনামগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দ সিলেটের পথে যাত্রা শুরু করবেন। পরে বিকেল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হবেন।
এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান জানান, এ কর্মসূচি ঘিরে সারা দেশে যেমন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, তেমনি কিছু মহল অপপ্রচার চালানোর চেষ্টা করেছে। কিন্তু সেই অপপ্রচার জনগণ ব্যর্থ করে দিয়েছে। সিলেটে এনসিপির এ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।
জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ধারণ করে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির প্রচারের লক্ষ্যে জুলাই মাসের ১ তারিখ দেশের ৬৪ টি জেলা প্রদক্ষিণের উদ্দেশ্যে শুরু হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা। এতে দলটির কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন।
সিলেট, সুনামগঞ্জ, এনসিপি, দেশ গড়তে জুলাই পদযাত্রা, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ,