দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, বাজার মনিটরিং, মোবাইল দিয়ে তীর খেলা, ভুয়া এনজিওর প্রতারণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, সম্প্রতি কিছু ভূয়া এনজিও বিশ্বনাথ উপজেলা সদরে অফিস খুলে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। পরবর্তীতে তারা গা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। এসব এনজিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি বক্তারা বলেন, যেসব বাড়ি বা মার্কেট মালিকের সহযোগিতায় এসব ভূয়া এনজিও অফিস খুলছে, তাদেরও দায় এড়ানোর সুযোগ নেই। ভবিষ্যতে যাচাই-বাছাই করে নিয়মতান্ত্রিকভাবে বাসা ও দোকান ভাড়া দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় উপজেলায় মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
তারা আরও বলেন, কিছু বাজারে দোকানে বসে মোবাইলে তীর খেলা চলছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে তৎপরতা বাড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।
বিশ্বনাথ, আইন-শৃঙ্খলা কমিটি, মাসিক সভা