দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা ছিল ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টি, সিলেট আবহাওয়া আপডেট, সিলেট তাপমাত্রা, সিলেটে ভারী বৃষ্টি