দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর মমতাময়ী মা জয়বুন বিবি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় তিনি বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ এলাকার আলাপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সোমবার বাদ আছর আলাপুর পঞ্চায়েতি কবরস্থানে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হয়। তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, বহু নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জয়বুন বিবির ইন্তেকালে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাবেক সভাপতি আবদুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক এইচএম ফিরোজ আলী, সাবেক সভাপতি খালেদ মাসুদ রনি, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক সভাপতি ও সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি কামাল মুন্না, কালবেলার প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, গণমুক্তির প্রতিনিধি রোহেল উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সম্পাদক ও রূপালি বাংলাদেশর প্রতিনিধি শুকরান আহমদ রানা, কোষাধ্যক্ষ ও ইনকিলাবের প্রতিনিধি আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বার্তা২৪-এর প্রতিনিধি মশাহিদ আলী, সদস্য ও নাগরিক টিভির প্রতিনিধি এমআর টুনু তালুকদার, খোলা কাগজের প্রতিনিধি সালেহ আহমদ সাকী, আমার সংবাদের প্রতিনিধি মিছবাহ উদ্দিন, ভোরের কাগজ ও সিলেট ভয়েসের প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন এবং সহযোগী সদস্য আফজাল মিয়া।
জয়বুন বিবির মৃত্যুআশিক আলীর মা ইন্তেকাল,বিশ্বনাথ প্রেসক্লাব শোক