০২ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

মাইলস্টোন ট্রাজেডির প্রতিবাদ

সিলেটে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ন


ঢাকায় মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় সরকারের দায়হীনতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অপারগতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।


শিক্ষা মন্ত্রণালয় বরাবর ৬ দফা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৪ দফা দাবিতে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে মিছিল সহযোগে আলমপুরে সিলেট শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।


একই দাবিতে আজ দুপুরে রাজধানীতে সচিবালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।


বিকেল ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেট শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক অবরোধ করে তারা আসরের নামাজও আদায় করেছেন।


অবরোধের ফলে সড়কের দুইদিকে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যাত্রীরা গাড়ি থেকে নেমে সিলেট নগরীর গন্তব্যে এগুতে দেখা যেছে। একই সময় অন্যান্য গাড়িকে বিকল্প পথ ধরে যেতে ফিরে যেতে দেখা গেছে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সিলেট ভয়েসের প্রতিবেদক।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষা বোর্ড, শিক্ষার্থী, আন্দোলন, শিক্ষা উপদেষ্টা, পদত্যাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ