০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মধ্যনগরে ৩১ দফার জনমত গঠনে কামরুজ্জামান কামরুলের পথসভা

প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫ ১১:১০ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দুটি পথসভা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল।

সোমবার সকাল ১১টায় মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জনতা বাজারে প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয়। এতে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে বিকেলে চামরদানী ইউনিয়নের চামরদানী বাজারেও আরেকটি পথসভায় অংশ নেন কামরুজ্জামান কামরুল।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, “রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপির এই ৩১ দফা হচ্ছে একটি যুগোপযোগী রূপরেখা, যা জনগণের অধিকার ফিরিয়ে আনবে।” তিনি দেশের রাজনৈতিক সংকট, মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

চামরদানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত সভাগুলোতে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব সরকার, নান্টু সরকার, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির শাহ ও সাখাওয়াত হোসেন, চামরদানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আনোয়ার হোসেন, সদস্য শহিদুল ইসলাম আকাশ, নির্মল সরকার, ফুল মিয়া, কামাল খন্দকার ও শহিদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, চামরদানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো.রেজাউল হক, যুবদল নেতা সুলতান আহমেদ নুরু মিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত সানি। সভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ