২৫ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক তুরাবকে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৫:১৪ অপরাহ্ন


জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিয়ানীবাজার প্রেস ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নজমুল কবির পাবেল, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, শহীদ তুরাবের ভাই জাবুর আহমদ, এনসিপি বিয়ানীবাজারের প্রধান সমন্বয়কারী এমডি সালাউদ্দিন সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জমিয়তের দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হোসেন ও পৌর যুব জমিয়তের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ। বক্তব্য দেন সিলেটের সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, জেলা প্রেস ক্লাব সদস্য মাহমুদ হোসেন, ইমজার প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব ছিলেন স্বপ্নবান এক সাংবাদিক, যিনি গণতন্ত্রের পথে আলোর দিশারি ছিলেন। তিনি একটি বিপ্লবের নাম। তাঁর আত্মত্যাগ স্মরণ করে বক্তারা বলেন, শহীদ তুরাবের হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁর বড় ভাই জাবুর আহমদ ১৯ জুলাইয়ের ঘটনার পরবর্তী প্রতিকূল পরিস্থিতি, সাংবাদিক তুরাবের আহত হওয়ার পর থেকে দাফনের আগ পর্যন্ত সময়ের নানা প্রশাসনিক চাপ ও হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক সোসাইটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসন জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবুল কাশেম হাবিবী। তিনি শহীদ এটিএম তুরাবের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান, শহীদ, সাংবাদিক এটিএম তুরাব, বিয়ানীবাজার, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ