হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সারা দেশে সরকারি উদ্যোগে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় সিলেট মহানগরের কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রাঙ্গণে গেজেটভুক্ত ১৪ শহিদের নামে ১৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, জামিয়া মাদানিয়া ইসলামিয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, জামিয়ার শিক্ষকবৃন্দ এবং শহিদ পরিবারের সদস্যরা।
বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
জুলাই গণঅভ্যুত্থান, শহিদ, সিলেট