২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২১০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১০:৪২ অপরাহ্ন


রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২১০তম সাপ্তাহিক সভা ও কলার হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট শহরের উপশহরের বেলিফ চাইনিজ রেস্টুরেন্টে এই সভা ও অনুষ্ঠান হয়।

রোটারিয়ান বাহার উদ্দিনের সভাপতিত্বে ‘কল টু অর্ডার’ করেন তিনি নিজেই, আর সভা সঞ্চালনা করেন পিপি হাসান কবির চৌধুরী। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান। তাঁর অনুমতিক্রমে ক্লাবের নতুন প্রেসিডেন্টের হাতে কলার পরিয়ে দেন পিপি হাসান কবির চৌধুরী ও পিপি জিন্নুন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ক্লাবের চার্টার্ড হস্তান্তর করেন গত বছরের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আখতার হোসেন লাহিন, যা গ্রহণ করেন বর্তমান ক্লাব সেক্রেটারি মোহাম্মদ কাউসার উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আখতার হোসেন লাহিন। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, আর রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি জিন্নুন আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই পিপি জিন্নুন আহমেদ চৌধুরীর বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। করতালির মাধ্যমে এ মুহূর্তটি উপভোগ করেন উপস্থিত সবাই।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান এবং পিপি তাহমিনা হাসান চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজু।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিপি জান্নুন চৌধুরীর সহধর্মিণী, পিপি আব্দুর রহমান, পিপি মওদুদ আহমেদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান আব্দুল হাসিব, রোটারিয়ান তানিয়া আহমেদ, রোটারিয়ান আলি মঞ্জুর ও অনেকে।

সভায় ক্লাব প্রেসিডেন্ট বাহার উদ্দিন ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে মানবতার সেবায় আরও কার্যকরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে সভার মূলতবি ঘোষণা করেন ক্লাব প্রেসিডেন্ট।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, রোটারি ক্লাব, রোটারিয়ান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ