২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ন


সিলেটে আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।

শুক্রবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ‍্যনুযায়ী, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টি রেকর্ড হয়নি। তবে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ এবং সন্ধ্যায় তা নেমে এসেছে ৬৫ শতাংশে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল (১৯ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ