জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১২:১০ অপরাহ্ন
দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সুনাম ক্ষুণ্ণ এবং পর্যটকদের নিরুৎসাহিত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা নাজমুল হক সজীব থানায় জিডিটি করেন (জিডি নং—৫৮২)।
জিডিতে তিনি উল্লেখ করেন, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম প্রাকৃতিক জলাভূমি, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। হাওরটি ‘মাদার অব ফিসারিজ’ হিসেবে পরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মাছ, পাখি এবং জলজবন উপভোগ করতে সারা দেশ থেকে মানুষজন হাওরে ভ্রমণে আসেন। ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়েছে।
কিন্তু গত ৯ জুলাই Mohammad Iqbal নামক একটি ফেসবুক পেজ থেকে ১ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয়, প্রতিদিন প্রায় ১ হাজার পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান এবং তারা মল-মূত্র ত্যাগ করে হাওরের পানি দূষিত করছেন। ভিডিওতে পর্যটকদের উদ্দেশে বলা হয়, হাওরের পানিতে ‘পায়খানা গায়ে মাখা’, ‘পানি মুখে কুলি করা’, এমনকি ‘সুপ রান্না করে খাওয়া’ লাগবে এমন মন্তব্য করা হয়।
নাজমুল হক সজীবের দাবি, ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। এতে টাঙ্গুয়ার হাওরের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, পাশাপাশি ভবিষ্যতে পর্যটক কমে গেলে স্থানীয় জনগণের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, 'টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হাওরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, ধর্মপাশা, অভিযোগ