দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
এনসিপির সিলেট জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান, মহানগর সমন্বয় কমিটির প্রধান আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা জানান, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামীতে যেন এ ধরণের বর্বর হামলা বা বিশৃঙ্খলা না ঘটে তাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
এ সময় নেতাকর্মীদের 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই মুহুর্তে বাংলা ছাড়, বাংলা কী তর বাপ দাদার, লীগ ধর, জেলে ভর' এ ধরনের নানা শ্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভ ও মশাল মিছিলে সিলেট জেলা ও মহানগর এনসিপির অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সিলেট মশাল মিছিল, এনসিপি বিক্ষোভ, গোপালগঞ্জ হামলার প্রতিবাদ, ছাত্রলীগের হামলা, গণতন্ত্র পুনরুদ্ধার