দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা, জিন্দাবাজার, দরগাগেইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
এর আগে, কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের একবছর না যেতেই গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তা জাতির জন্য এক দুঃসংবাদ। এই হামলার মাধ্যমে ফের প্রমাণিত হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী দেশের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায়।'
তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত-শিবির অন্যতম সহায়ক শক্তি। অথচ একটি রাজনৈতিক দল জামায়াত-শিবিরের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে মাঠে সংঘাত তৈরির চেষ্টা করছে। আমরা সংঘাত চাই না, তবে প্রয়োজনে রক্ত দিয়েই অধিকার আদায় করতে প্রস্তুত আছি।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ছাত্রশিবির মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।
সিলেট জামায়াত বিক্ষোভ, গোপালগঞ্জ হামলা প্রতিবাদ, এনসিপি সমাবেশ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, জামায়াত মিছিল সিলেট