দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উপজেলা পরিষদের পুকুর এবং একটি মৎস্য অভয়ারণ্যে ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
জানাযায়, উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রতি বছর পুকুর, জলাশয় ও অভয়ারণ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়।
এবারের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুর এবং একটি অভয়ারণ্যে মাছের পোনা ছাড়া হয়। পাশাপাশি উপজেলার ১৬ জন প্রান্তিক চাষিকে ৬ কেজি করে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
পোনা অবমুক্তকরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।
পোনা সরবরাহ করেছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মাহিম মৎস্য খামারের আল আমিন।
জগন্নাথপুর, পোনা মাছ, সুনামগঞ্জ