১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

জুলাই 'শহীদ দিবস' উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৮:৩১ অপরাহ্ন


জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে রাষ্ট্রঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে অংশনেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খছরু, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ পরিচালক মো. আব্দুল হক ও সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক বিজয়ের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরী।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, বার্তা ২৪ এর সিলেট প্রতিনিধি ও জুলাই বিপ্লবে আহত মোশাহিদ আলী, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, জনতার ডাক সম্পাদক জসিম উদ্দিন, সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক আলমগীর আলম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ডিএইচ মান্না, বাংলা টিভির সিলেট প্রতিনিধি ফারুক মিয়া ফারুক, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক রুবেল মিয়া, মুক্তি নিউজের সিলেট প্রতিনিধি আমীর আলী, আজকের সিলেট এর ফটো সাংবাদিক
সোহেল মিয়া, টাইম বাংলা নিউজের ফটো সাংবাদিক নাহিদ আহমদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন। 

মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আহমেদ, মীর মুগ্ধ, সাংবাদিক এটিএম তুরাব ও সিলেটে শহীদ ১৪ জনসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই গণভ্যুত্থান, জুলাই শহীদ দিবস, সিলেট অনলাইন প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ