দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে 'জুলাই শহীদ দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বাদ যোহর ছাতক উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে ছাতকের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য সকলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর বৈষম্যবিরোধী সামাজিক সংগ্রাম।'
অনুষ্ঠানেদোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, যুগ্ম সদস্য সচিব মো. নূরুল আমীন সাদিক এবং সদস্য আবু সালেহ ও মোহাম্মাদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাতক, শহীদ দিবস ২০২৫, ছাতকে দোয়া মাহফিল, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার