সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৮:০২ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং অতিভারী বর্ষণও হতে পারে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৭৭ শতাংশ। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়নি বলে বিজ্ঞতপ্তিতে জানায় সিলেটের আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়ার খবর,সিলেটে বৃষ্টি পূর্বাভাস,সিলেট আবহাওয়া অফিস বিজ্ঞপ্তি,সিলেটে তাপমাত্রা ও বর্ষণ