০৪ মে ২০২৬

দৈনন্দিন

যানজট নিরসনে শ্রীমঙ্গলে ফুটপাত উচ্ছেদ অভিযান

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পৌর এলাকার স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক।

শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, 'শহরের যানজট কমানো এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল ফুটপাত উচ্ছেদ,শ্রীমঙ্গল পৌরসভার অভিযান,মৌলভীবাজার শহরের যানজট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ