হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। গতবছর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ আন্দোলনকারী আবু সাঈদ। জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এবারই প্রথমবারের মতো দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালিত হচ্ছে।
সরকার ইতোমধ্যে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ জুলাই থেকে প্রতি বছর ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে দিনটি পালন করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়েও শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।
চব্বিশে আন্দোলনের শুরুতে শহীদ হওয়া আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে—এমনটি প্রত্যাশা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জুলাই শহীদ দিবস, জুলাই অভ্যুত্থান, আবু সাঈদ