দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ১০:১৪ অপরাহ্ন
সিলেট মিডটাউন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) উপদেষ্টা ও দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে সিউজা।
সোমবার (১৪ জুলাই) রাতে সিউজার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউজার সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো। এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি ও শিক্ষিকা রুনা সুলতানা।
সিউজার সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, 'প্রথমবারের মতো একজন নারী সিলেট মিডটাউন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের ক্লাবের উপদেষ্টা এবং সিলেটের সুপরিচিত একজন সামাজিক সংগঠক। তাই আমরা ক্লাব সদস্য সবাই সেলীনা আপার এই প্রাপ্তিতে গর্বিত। তাকে সম্মান জানাতে পেরে আমরা গর্ববোধ করছি।'
সেলীনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, রোটারি ক্লাব প্রেসিডেন্ট, সিউজা সম্মাননা, সিলেট নারী নেতৃত্ব